Shonit Upakhyan Otit - শোণিত উপাখ্যান অতীত Syed Aunirbaan
'শোণিত উপাখ্যান ট্রিলজি' বাংলা সাহিত্যে এক এক্সপেরিমেন্টাল কাজ। শুধু পিশাচ, স্কন্ধকাটা, চুড়েল আর শক্তিশেলধারী যাদুকরই নয়, মূলত আরবান ফ্যান্টাসি ঘরানার এ কাহিনী জুড়ে বোনা হয়েছে জটিল, হাড়হিম করা এক রহস্যের জাল। বর্তমান থেকে শুরু হয়ে অতীত ছুঁয়ে ভবিষ্যতে গিয়ে শেষ হয় শোণিত উপাখ্যান ট্রিলজি। কিন্তু শেষ হয়েও কি শেষ হয় এ কাহিনী? রক্তের রঙে, রক্তের ধারায় এ আখ্যান শুধু প্রলয়ঙ্কর এক গল্প বলে যায়।
'বুক লুক পাবলিশিং' থেকে প্রকাশিতব্য 'শোণিত উপাখ্যান ট্রিলজি'-তে থাকছে 'শোণিত উপাখ্যান বর্তমান', 'শোণিত উপাখ্যান অতীত' এবং 'শোণিত উপাখ্যান অতঃপর'। এছাড়াও অন্তর্ভুক্ত হল একটি স্পিন অফ স্টোরি 'নিষুপ্তি' যা আগের কোন সংস্করণে পাওয়া যাবে না। আসছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়...
'শোণিত উপাখ্যান' ট্রিলজির তিনটি বই অর্থাৎ 'শোণিত উপাখ্যান - বর্তমান', 'শোণিত উপাখ্যান - অতীত' এবং 'শোণিত উপাখ্যান - অতঃপর' একত্রে তো ক্রয় করা যাবেই এবং চাইলে আলাদাভাবেও ক্রয় করা যাবে। তিনটি বই একত্রে কিনলে 'শোণিত উপাখ্যান ট্রিলজি' বক্সটির জন্য কোন অতিরিক্ত মূল্য দিতে হবে না। তবে তিনটি বই আলাদা আলাদা কিনলে এবং বক্সটিও সংগ্রহ করতে চাইলে বক্সের জন্য একটি নূন্যতম মূল্য ধার্য্য করা হবে।
বুক লুক পাবলিশিং













