top of page
SKU: BLPKA001

khune Aranya -খুনে অরণ্য - Maruf Hossain

₹299.00 Regular Price
₹240.00Sale Price
Quantity

উনিশ বছর আগে গাজীপুরের এক রিসোর্ট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল 'তপু'র কয়েকজন বন্ধু । চারজনের মধ্যে দুজনের লাশ পাওয়া যায় ওই রিসোর্টের জঙ্গল থেকে । এই নিখোঁজ চারজনের মধ্যে তার বোন 'রাত্রি'ও ছিল, কিন্তু তার লাশ পাওয়া যায়নি । লাশ পাওয়া যায়নি বন্ধু রাহাত শরিফেরও । উনিশ বছর পর পাওয়া গেল নিখোঁজ রাহাতের লাশ । নাম পাল্টে এত দিন বেঁচে ছিল সে ! তাহলে কি তপুর বোন রাত্রিও বেঁচে আছে ?

উনিশ বছর পর তপুর কাছে আসতে শুরু করল অদ্ভুত সব চিঠি । বিশিষ্ট আইনজীবী 'আহমেদ মুনতাসির তপু'র অতীত খুঁড়ে বের করছে কেউ । উনিশ বছর আগে তপুকে ছেড়ে গিয়েছিল অদিতি । অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি । হঠাৎ তার জীবনে নতুন করে আবির্ভূত হলো সেই অদিতি । কেন ?

কারা খুঁড়ে বের করছে তপুর অতীত ? কাদেরই বা এত আগ্রহ তার পরিবারের গোপন ইতিহাসের প্রতি ?

  • মারুফ হোসেন

  • বুক লুক পাবলিশিং

bottom of page