Ishwario Garvapat -ঈশ্বরীয় গর্ভপাত - Adarsha
সুন্দরবনের ছোট্ট দ্বীপ তেঁতুলিয়া গ্রামের ঘাটে নদীতে ভেসে আসে এক নারী শরীর, যা পালটে দেয় গ্রামের নিয়তি। ধীরে ধীরে সেই ঘটনা থেকে সূত্রপাত হয় এক নতুন বিভীষিকাময় অধ্যায়ের। পূর্ণিমার রাতে ঘটে যাওয়া এক নির্মম নাটকের সাক্ষী ইরাবতীর হাত ধরে পরতে পরতে উঠে আসে পুরোনো পাপ এবং মা কদমচণ্ডীর অভিশাপ। বাঘ ও নোনা জলের কুমিরের আতঙ্কে জীবন কাটানো গ্রামবাসীর জীবনে যোগ হয় নতুন বিভীষিকা। উপন্যাস জুড়ে ইরাবতী ও মা কদমচণ্ডীর কাটাকুটি খেলায় কার জিত হয় ? পাপ পুণ্যের শেষ অঙ্ক কে কষে দেয়? “ঈশ্বরীয় গর্ভপাত” সেই নাটকেরই রঙ্গমঞ্চ।













